
মাটি
জাসমিনা খাতুন
প্রতিটি মেয়ের চোখের দিকে তাকালেই দেখি—এক অনন্ত উষ্ণতার ইতিহাস।
হাত থেকে ঝরে পড়া ধুলোর কণায় জন্ম নেয় সবুজ কোমল গাছ,আর সেই গাছের ডালে-ডালে
পুনর্জন্মের পাখিরা রেখে যায় তাদের উড়ান।
মাটির গন্ধ আসলে স্মৃতির লুকানো দীর্ঘ নথি—
দুঃখ বুনেই এই মাটি স্তর-স্তরে করেছে নিজেকে উর্বর; উর্বরতার গভীরে সুপ্ত অঙ্কুরেরা অপেক্ষা করে আলোয় ওঠার।
চৌদ্দ আনা দুঃখ,দুই আনা সুখ নিয়ে—
মাটির বুকে চলতে থাকে আমাদের লেনদেন,
আমাদের সমস্ত কারবার;এই মাটিই জানে
আমরা কী রেখে যাই, আর কী টেনে নিই তার ভেতর থেকে…।
রামপুরহাট, বীরভূম, ভারত
২০/১১/২০২৫