জাসমিনা খাতুন র্ব-পশ্চিম দূরত্বে

জাসমিনা খাতুন

র্ব-পশ্চিম দূরত্বে

প্রতিটা মানুষের অর্জন করা প্রয়োজন—দায়িত্বশীলতা, নিরাপত্তা দেওয়ার ক্ষমতা ও উন্নত রুচি।

কেবলমাত্র এই গুণগুলোই পার্থক্য করতে পারে মানুষ ও পশুর; না হলে মানুষও এক ধরনের পশু।

ভালোবাসা তো দূরের কথা, আমি এই গুণ-বর্জিত মানুষের থেকে পূর্ব-পশ্চিম দূরত্বে বসি।

রামপুরহাট, বীরভূম, ভারত
২০/০৮/২০২৬

everyonehighlightsfollowers #everyonefollowers #bengalipoetry #everyoneactive #highlight #writer #englishpoetry #poetrycommunity

Mër, 11:55 MD
নির্বাসন
জাসমিনা খাতুন

কি বিশাল মরুভূমি, একটা জীবনের একটা মরুভূমি এখনো পের হতে পারিনি।
মাঝে মাঝে বালু ঝড়, পড়ে গেছি আবার উঠেছি কি সুদীর্ঘ এই নির্বাসন, কি বিষাক্ত বালুতে লুকানো মরু সাপ , ছোবল মেরেছে হাঁটার পথে তবুও হেঁটে চলেছি একা একার সাথে ।

রামপুরহাট,বীরভূম, ভারত
২০/০৮/২০২৬
8:17 PD
আপেক্ষায়
জাসমিনা খাতুন

যন্ত্রণা এসেছে, মৃত্যু আসেনি।
তাই বসে আছি প্ল্যাটফর্মে অনন্ত অপেক্ষায়..।
তোমরা বলো, দিব্যি তো ভালই আছে, হাসিখুশি রসে বসে পূর্ণ কবিতায়।
খোলা চোখে কি দেখা যায়, কার ক্ষত কত গভীরতায়?

রামপুরহাট, বীরভূম, ভারত
২০/০৮/২০২৬

everyonehighlightsfollowers #everyonefollowers #bengalipoetry #everyoneactive #highlight #writer #englishpoetry #poetrycommunity Jasmina Khatun Jasmina Khatun