Silence-Jasmina Khatun

নীরবতা
জাসমিনা খাতুন

আড্ডা ওড়াতে পারেনি সৌভাগ্যের নীরবতা।
সেদিন প্রস্ফুটিত কথারা নিঃশব্দে বইছিল একা।
হিমশীতল বাকলে লুকিয়ে ছিল চূড়ান্ত অভিমানী ব্যথা।
চঞ্চলা অরণ্য সেদিন হাঁটছিল একা।
মনপোড়া দাবানলে মস্তিষ্ক ফুল আঁচ পেয়েছিল কিছুটা।
অনুভূতির শিকড় জুড়ে মধুর মিলনের স্মৃতিকথা, ঢেউয়ে ঢেউয়ে আছড়ে ভেঙে দিয়েছিল সব কাব্যকথা।

রামপুরহাট,বীরভূম, ভারত


ভয় পেয়োনা
জাসমিনা খাতুন
কবর খোঁড়া হাতগুলোই এবার জমি চাষ করবে, লাশের বদলে ফসল ফলাবে, ভবিষ্যৎ গড়বে…
রুটি ভাগ করে খাবে রাম আর রহিমে; ফাতেমা, জোহরা স্কুলে যাবে; পায়ে পথে নামার সাহস যোগাবে পেঁচা।
সব বদলে দেওয়া শুরু, নিষ্পাপ অক্ষরগুলো আবার উচ্চারণ করতে শিখবে; মাটি সেই কবে থেকে বীজ ধরে রেখেছে অঙ্কুরের স্বপ্নে।
বুকে নদী নিয়ে সবুজ বিদ্রোহে ফুটে উঠেছে শুকনো মুখগুলো; বঞ্চনার মানচিত্রে এবার উড়বে সাদা সাদা কবুতর।

রামপুরহাট, বীরভূম, ভারত
৪/০৫/২০২৬