
কুয়াশার আড়ালে চাঁদ
জাসমিন খাতুন
যে চৌকাঠ পেরিয়ে তোমার হৃদয়ে যেতাম, বিলাসী বালতি নিয়ে উজাড় করে দিতাম হৃদয়সঞ্চারিত লাল গোলাপ।
সেই সময়ের চৌকাঠ আজ উঁচু দরজা; স্বার্থ তার কপাটে শক্ত করে শিকল এঁটেছে।
হাতে অস্ত্র নিয়ে আমাকে লক্ষ করেছে; আমি চুপচাপ সীমান্ত পার হয়ে এসেছি।
সময়ের সব আহ্বান আমি জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছি। নিস্তব্ধ জানালার কাছে ধূসর মেঘগুলো আকাশ ঢেকে দিয়েছে।
আজ আর কোনো নির্ধারিত প্রহরের কাছে আমার ঋণ নেই।
যমুনার ঘাটে যতই বাজুক বাঁশি, আমি আর আসব না।
মনের দরজায় খিল এঁটে, অভিমানকে সঙ্গী করে এক গ্লাস জল দেব আয়ানকে।
রামপুরহাট, বীরভূম, ভারত
২৭/০৬/২০২৬
everyonehighlightsfollowers #everyonefollowers #bengalipoetry #everyoneactive #highlight #writer #englishpoetry #poetrycommunity #poetry
2:43 PD
সবুজ কবুতর
জাসমিনা খাতুন
নৌকায় চড়ে এসেছিল একজোড়া সবুজ কবুতর,
জলের বুক জুড়ে অলৌকিক নরম আলো।
আমিও নৌকায় চেপে বসলাম—‘অ্যামি ওয়াইনহাউস’-এর ঘোলাটে চোখে।
তখনও নদী আমার নাম জানত না, জানত না আমার পিতৃপরিচয়।
শুধু চিনেছিল আমার নীরবতা।
দেখলাম, একে একে আমার ক্ষতগুলো অদৃশ্য হতে লাগল।
ঢেউ এসে মুছে দিচ্ছে দীর্ঘদিনের রক্তাক্ত স্মৃতি, চাবুক-শব্দের আষ্টেপৃষ্ঠে বাঁধা সম্পর্ক।
সবুজ কবুতরটি কোনো ধর্মগ্রন্থ দেয়নি, উপদেশও দেয়নি; দেয়নি সাদা গামছা, মিহি সুতোর অন্তর্বাস বা কাঠের চিরুনি।
শুধু ডানায় ভর করে আকাশের একটু শান্তি এনে রাখল পাশে।
নদী এগিয়ে চলল, আমি পেছনে ফেলে এলাম
অভিমান, ভাঙা স্বপ্ন, সময়চক্রের পুরোনো উপন্যাস।
তীরে পৌঁছে বুঝলাম— আমি মৃত্যু-মহাদেশ পার হয়ে পৌঁছে গেছি প্রেমার্গে।
আমার জন্য সাজানো হয়েছে জান্নাতি ফেরদৌস, তূবা বৃক্ষ, কাউসারের হাউজ, ইয়াকুতের অলংকার, আর সাজানো হয়েছে তোমাকে।
রামপুরহাট বীরভূম ভারত
২৭/০৬/২০২৬