
একা আজ
জাসমিনা খাতুন
পাখি ডাকা ভোর, কয়লার আঁচে ধোঁয়া ওঠা চা, ব্যস্ত মানুষের কোলাহল—ঘুমিয়ে থাকবে আজ কাদার নিচে।
নিউজ চ্যানেলটা চালিয়ে দিয়ে আমি খাব রুটি।
মৃত্যুর চিৎকারে ঘুমিয়ে থাকবে মর্তলোক, ঊর্ধ্বলোকে, রুদ্ধশ্বাসে টেনে টেনে তুলবে ছেঁড়া-কাটা গলা, পচা লাশ।
অভিশপ্ত পিতার কল্যাণে চোখ থেকে পড়বে জল, ঠোঁট বলে উঠবে, আহা, কী সর্বনাশ!
ঘুমিয়ে থাকবে যাবতীয় কাজ, শূন্যে ভাসবে ধুধু হাহুতাশ।
মাঝে মাঝে স্ক্রিনে ভেসে উঠবে বিনোদনে!
পাহাড়ের ঢালে জলে জলে জলের দামাল সহবাস, অথৈ ঢলে থেমে গেল তরতাজা জীবনের শ্বাস।
আমার কবিতা গাঢ় কালো, শোভাহীন—খুব একা আজ।
রামপুরহাট, বীরভূম, ভারত
২৭/০৮/২০২৬