A Simple Matter-Jasmina Khatun

সোজা কথা
জাসমিনা খাতুন

ভালোবাসাকে লালন করা, পালন করা কি সোজা কথা…!
যে পালন করে, লালন করে, সেই জানে কতটা ভার।
এই যে আজকে তোমার ধুম জ্বর, এ কি এমনি এমনি ভাবছ, হয়েছে শরীরের তোমার…!
তুমি তো পুড়ে যাচ্ছ মনে মনে, খুব গোপনে হৃদয়ে রাখছ পুষে তুষ, আর বলছ—আগুন জ্বলবে না, জ্বলবে না শিরায়-উপশিরায়।
তোমার তো খুব প্রয়োজন কাঁচা ঠোঁটের, তোমার তো খুব প্রয়োজন শক্ত বাহু।
ঔষধে কি জ্বর সারে? এসো কাছে, এসো, চুমু খেয়ে শীতল করি তোমাকে। তুমি শীতল হলে তোমার থেকে জ্বর পালাবে দূরে, খুব দূরে…

রামপুরহাট, বীরভূম, ভারত
১৫/০৯/২০২৬
#everyonehighlightsfollowers #bengalipoetry #everyoneactive #highlight #writer #englishpoetry #bangla #Jasmina khatun