হাজার রকম কথা
জাসমিনা খাতুন
আজ আমি চুপ, খুব চুপ, অহেতুক ধীরে ধীরে ব্যথা বাড়ে— ডান শিরা জুড়ে তৃষ্ণা, চিনচিন!
আমার শরীর আমি বুঝি, ঝলকে ঝলকে দেখি—
অভিমান ভুলে তোমারই রূপ।
কূট বিষকথা সময় যদি বলে, বলুক, ফেলে যাও একা
খুঁজে নাও কোথায় তোমার সুখ।
আমি সইতে পারি আকাশের ভাঙা,বইতে পারি ব্যথা;
একা একা একার সাথে কইতে পারি হাজার রকম কথা।
রামপুরহাট, বীরভূম, ভারত
১০/৯/২০২৬
#everyonehighlightsfollowers #everyonefollowers #everyoneactive #bengalipoetry #highlight #writer #bangla #englishpoetry #jasmina Khatun
#jasmina Khatun
