
অনুভব
জাসমিনা খাতুন
অরণ্যের মতো জড়িয়ে ধরে না কেউ কাউকে—
আমরা সবাই একা, খুব-খুব একা।
আস্তে আস্তে মরুভূমি হয়ে পড়ছে হৃদয়।
জাপটে ধরতে ইচ্ছে করছে তোকে, ভ্যাপসা ব্যথা আছড়ে পড়ছে অনুভবে।
আমরা সবাই একা, খুব-খুব একা—
আস্তে আস্তে মরুভূমি হয়ে পড়ছে হৃদয়।
রামপুরহাট, বীরভূম, ভারত
১৯/০৫/২০২৬