হরি চন্দন ফুল
জাসমিনা খাতুন
মনে পড়ে, মনে পড়ে, খুব মনে পড়ে—
কোন অধিকারে কেঁদেছিলি এই বুকে রেখে মাথা?
ভিখারি চোখে পেতেছিলি কোন অধিকারে হাত,
মনে পড়ে, মনে পড়ে, খুব মনে পড়ে।
কোন অধিকারে মূর্ছাতুর প্রাণে জপেছিলি ইষ্টের মালা,
মনে পড়ে, মনে পড়ে, সবই আজ মনে পড়ে।
তাই চোখে আসে বান, চিনচিনিয়ে ওঠে লোমকূপ,
টুটি টিপে জেগে থাকে ভগবান ভগবান রাত।
গোরস্থানে বলবান তোর চরণ ঠেকানো মাটি,
বুকে ধরে ঘুন-কাটা ঘায়ে নুন।
মনে পড়ে, মনে পড়ে, খুব মনে পড়ে—
কোন অধিকারে ক্রন্দনে ফুটিল হরি চন্দন ফুল।
রামপুরহাট, বীরভূম, ভারত
৩/০৯/২০২৬
#everyonehighlightsfollowers #everyonefollowers #bengalipoetry #everyoneactive #highlight #writer #englishpoetry #bangla #jasmina Khatun #jasmina Khatun