Let’s keep the words alive-Jasmina Khatun

শব্দ বাঁচিয়ে রাখি
জাসমিনা খাতুন

শব্দ বাঁচিয়ে রাখি—
শিশুর ড্রয়িং খাতায় রঙিন বাড়ি,
কালো ধোঁয়ার কুয়াশায় ঢাকা
বাড়ির আকাশ।

কোন কথা বলি, কার কাছে বলি?
শব্দ বাঁচিয়ে রাখি—
বোমার ঘাঁটি লুকোনো আছে,
কে জানে কার ঠোঁটে!

অর্ধেক সন্দেহ বুকের ভিতর,
গোলাপের পাপড়ি হাতে বিস্ফোরণের
গন্ধ শুঁকি।

হয়তো পেছনে দাঁড়িয়ে আছে
ধাতব আলিঙ্গন।
কখন, কোথায়, কাকে, কতটুকু বিশ্বাস রাখি…!

রামপুরহাট, বীরভূম, ভারত
১৭/০৫/২০২৬