কাগজের নৌকা
জাসমিনা খাতুন
জানলা-দরজা সেই একই রকম,
খোদ শয়তান ঢুকেছিল ঘরে,
লুট করে নিয়ে গেছে বাড়ি থেকে ঘর।
কত সহজে একটি জীবন দুই-চারটি ভাঁজে
অন্যের হাতে খেলনা হয়ে যায়।
জানলার উল্টোদিকে পিঠ ঠেকিয়ে ঝুলানো মাথা,
সেরকম কিছু মনে পড়ছে না তার।
জানলা-দরজা সেই একই রকম,
খোদ শয়তান ঢুকে ছিল ঘরে,
লুট করে নিয়ে গেছে বাড়ি থেকে ঘর।
ঠিকানাগুলো স্রোতের খাদ্য,
তবু চলছিল দুলে দুলে মগ ডোবানো জল তোলা ঘাটে পালতলা নৌকাটি কাগজের।
রামপুরহাট, বীরভূম, ভারত
২/০৯/২০২৬
