অন্ধকারের ওপারেজাসমিনা খাতুন

অন্ধকারের ওপারে
জাসমিনা খাতুন

আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে।কালের সমুদ্রে কী বিশাল ফড়িং!ভীষণ জোরে গুঞ্জন করে ঢেকে ফেলছে অন্ধকারে অন্ধকার।

ওর লম্বা শুঁড়ে আশ্চর্য তদন্ত-পদ্ধতি , বিশ্লেষণ শক্তি আর যুক্তির খেলায় ভীষণভাবে দক্ষ পাখা ঝাপটাচ্ছে।

মন্দির, মসজিদ, গির্জা একে একে ভেঙে পড়ছে;একমাত্র সাধনার পথ মানুষের হৃদয়।

ক্ষুধা এখন আর জ্বালায় না;জলবায়ু সর্বত্র নাতিশীতোষ্ণ হৃদয় জ্ঞানবসন্ত।

আমি এখন আর জংধরা ছিপে তুলব না ইতিহাসের পাতকুয়া থেকে ইভান দ্য টেরিবল।

রামপুরহাট, বীরভূম, ভারত
২২/০৭/২০২৬