
ঘুমন্ত মানবতা
জাসমিনা খাতুন
আমি খুঁড়ে ফেলি কবর, উঠে আসে লাশ।
অন্ধকারে শুয়ে থাকা আঙুল খোঁজে উড়ে যাওয়া ডানা,পঙ্গপাল খেয়ে নেয় ঘৃণা।
ডাহুকের ডাক, মায়ার প্রলেপ,পাতার ফাঁকে রোদের আলপনা,চেনা চেনা আকাশ।
আকাশের লোভ শেষবারের মতো ছুঁয়ে যায় চিবুক।
গামছার আড়ালে ঘেমে যাওয়া মুখ,নিষ্পাপ অক্ষর, আকাঙ্ক্ষার ক্ষুধা,ভূমিহীন বিপ্লব, সাজানো রূপকথা।
উমা ফেরেনি ঘরে, মেটেনি পিপাসা।
কমরেড, উঠে এসো—তোমাকে ঘিরে এক বুক আশা।
শেকড়-পোড়া আগুনের দেশে চোখ চেয়ে আছে ঘুমন্ত মানবতা।
রামপুরহাট, বীরভূম, ভারত
৮/০৪/২০২৬
everyonehighlightsfollowers #bengalipoetry #রামপুরহাট #বাংলাকবিতা #everyoneactive #novelas #highlight #কবিতা #writer #কলকাতা
এই তো তোমার জয়
জাসমিনা খাতুন
ব্রহ্মতালু পুড়ছে আমার, ছাই হয়ে যায় সব,
নিথর আমি তাকিয়ে দেখি তোমার অনুভব।
সব হারানো পোড়া ঘ্রাণে বুকটা পুড়ে ছাই,
হাসলে তুমি, বললে—আমার এই তো তোমার জয়।
জ্বলন্ত এক অঙ্গার তালুর ওপর ধরলে চেপে তুমি,
গা ছমছম সেই ব্যথাটাই—ছারখার হলাম আমি।
সব হারানো পোড়া ঘ্রাণে বুকটা পুড়ে ছাই,
হাসলে তুমি, বললে—আমার এই তো তোমার জয়।
রামপুরহাট, বীরভূম, ভারত
১০/০৪/২০২৬