Chameleon Game-Jasmina Khatun

গিরগিটিদের খেলা
জাসমিনা খাতুন

ফাঁস যখন হয় পাপের হাঁড়ি,
টান পড়ে ভাই পিঠে,
তখন শিয়াল কোকিল ডাকে,
সুর তোলে খুব মিঠে।

সবাই মিলে আঙুল তোলে
একে অপরের দিকে,
চোরের দলে ভাগাভাগি,
কামড়াকামড়ি চিলে।

পেট বাঁচাতে, পিঠ বাঁচাতে
গিরগিটিদের খেলা,
উচ্চবিত্তের এই নাটকে
কাটছে শোষণের বেলা।

ক্ষমতার ওই রাজার দ্বারে
করছে চাটুকারি,
ময়নাদের ওই ক্ষুধার অন্ন
যারা করেছে চুরি।

সমাজ দেখুক এই তামাশা,
ভাঙুক ভন্ডের খোলস,
মিথ্যে মায়ার প্রাসাদগুলো
হোক না ওলটপালট!

           রামপুরহাট, বীরভূম, ভারত
                   ১২/০৬/২০২৬