
বন্ধু
জাসমিনা খাতুন
আমি তাকে দেখিনি এখনও,
তবুও সে প্রতিটি প্রভাতে সুগন্ধময় পুষ্পস্তবক পাঠায়।
অমাবস্যার দীর্ঘ অন্ধকারে কেটে গেছে বহুদিন,
তবুও সে প্রতি রাত্রে আমার শয্যাজুড়ে বিস্তার করে নির্মল পূর্ণিমার রৌপ্যময় আভা।
আমি কোনোদিন তাকে পাঠ করিনি,
তার আত্মার কোনো লিপিও স্পর্শ করিনি।
তবুও সে নিজস্ব বিশ্বাসের অবিচল দীপ্তিতে
আমাকে কেন্দ্র করে রচনা করে যায় অনন্ত কবিতা।
প্রতিটি শব্দে সে বুনে দেয় পরিশীলিত অনুভব,
প্রতিটি পঙ্ক্তিতে জাগিয়ে তোলে
মহিমান্বিত সমর্পণের নীরব সংগীত।
সে আমার আকাশে কাছাকাছি উত্তাল ঢেউ…।
আচমকা লক্ষ্য করলাম সে আর আসে না, নদী ভাঙা এলাকা ছুঁয়ে দেখলাম সে আর আসবেনা, আমাকে পাবার স্বাধীনতা নেই আর তার…!
রামপুরহাট,বীরভূম, ভারত
২৪/০৫/২০২৬