সহস্র পাতা
জাসমিনা খাতুন
নতুন আনকোরা পালক উড়তে উড়তে আমার উঠোনে নেমে এলো,পাখিটা গেছে উড়ে…
হাতে তুলে নিয়ে চোখে-মুখে বুলাতেই বুজে এলো চোখ…
শোক কি বুঝতে পারল না পাখি!
হিসাব-নিকাশ কি তবে শুধু মানুষই রাখে?
পাখিটা জানেই না, একটা অবাধ্য পালক
কাউকে কতটা একা করে দিতে পারে…!
শোক কি বুঝতে পারল না পাখি,
বিহঙ্গের দলে ভেসে ভেসে মশগুল কত সুখে!
আমি তখনও পালক হাতে, হৃদয় উন্মুখ গভীর রাতে—
স্মৃতির সহস্র পাতা অপার্থিব ক্যানভাসে।
রামপুরহাট, বীরভূম, ভারত
৫/০৬/২০২৬
