Uka’s pronunciation on the lips-Jasmina Khatun

ঊকার উচ্চারণ ঠোঁটে
জাসমিনা খাতুন

নদীর চোখে শেষ স্বপ্নের জল, সময়ের স্রোতে ভাঙা নৌকার পারাপার, জলের আয়নায় আকাশ, হঠাৎ ধুলো হয়ে উড়ে যাওয়া মেঘ— আমি সব দেখেছি, অসমাপ্ত কবিতার মতো নদীর পাড়ে বসে।

আর কিছুক্ষণ পরে আজ তোমাকে দেখব, এক বুক জলে ডুবে; মোনাজাতে দেখা হাত দুটো দেখার মতো করে পুঙ্খানুপুঙ্খ জ্যোতিচিহ্ন মেপে।

তারপর অস্তিত্বের কাদামাটি থেকে মুঠো মুঠো নেব ঊকার উচ্চারণ ঠোঁটে।

রামপুরহাট, বীরভূম, ভারত
১৮/০৬/২০২৬