
ডুবতে দাও
জাসমিনা খাতুন
লোমশ বুকে সাদা গেঞ্জি,
সাদা গেঞ্জির এক পাশে—
বাঁকা করে রাখা একটি চোখ,
অধরে নেব তার সুবাস।
ছোটবেলায় হাতের তালুতে ঢেলে
চায়ের দুধ চেটে চেটে খেতাম—
আজ ঠিক তেমনভাবে নিবিড় তৃষ্ণায়
চেটে নেব কাম।
ঈশ্বরের হৃদয়
শেফালি ফুলের মতো সুগন্ধ—
যন্ত্রণার কথা জানতে চেয়ো না আজ,
ডুবতে দাও…।
রামপুরহাট, বীরভূম, ভারত
৪/০৪/২০২৬