
ভাতের পাশে রাখা লবণের মতো
জাসমিনা খাতুন
মাটির বুক
ফুঁড়ে ওঠা
স্রোতের মতো
তুমি নেমেছিলে
অলিন্দে—
অনিন্দ্য নৈবেদ্যের
মতো পবিত্র দহন…
কাঁচা মাটির
গন্ধে ভেজা
চুলের ফাঁকে
লুকোনো জলবিন্দু
ধরছিলাম
হাত বাড়িয়ে…
একগুচ্ছ শালুকও
তুলেছিলাম
গভীর নাড়ি থেকে…!
তোমার চোখে ছিল
উৎসবের আকাশ—
গরম ভাতের পাশে রাখা
লবণের মতো
চুপচাপ স্বাদ…
কেবলমাত্র
নীল শাড়ির
আঁচলের কারুকাজে
কখন যেন
গভীর হয়েছি…
ভাষাহীন তর্জমায়
সম্পূর্ আকূল হয়েছি…….
"তৃষ্ণায়"
ভাসিয়ে নিয়ে গেছি
সবকিছু...
রামপুরহাট, বীরভূম, ভারত
২৫/০৩/২০২৬