Chinese Children-Jasmina Khatun 

ওষ্ঠাগত প্রাণ
জাসমিনা খাতুন

উজির বললেন, হুজুর ঠিকই ওড়াবেন সব বাতাসে।
সকালবেলায় হুকুম দিলেন, হাতি উড়বে আকাশে।
দুপুরবেলায় খেয়াল হলো, নুন হবে খুব মিষ্টি,
চিনির বদলে লঙ্কা দিয়ে খাবার হবে সৃষ্টি।
শীতের রাতে ইচ্ছে হলো হিমের জলে চুবাতে,
লেপ-কাঁথায় সব বরফ ঢেলে রাজ্য ঘুমায় ডোবাতে।
প্রজারা সব তটস্থ ভাই, কখন কী যে ঘটে,
রাজ্যজুড়ে ভুলের জোয়ার এটাই এখন রটে!

রামপুরহাট, বীরভূম, ভারত
২১/০১/২০২৬

everyonehighlightsfollowers #everyonehighlights #বাংলাকবিত #bengalipoetry #বাংলাকবিতা #everyoneactive #novelas #highlight #কবিতা #everyone@Jasmina Khatun@Jasmina Khatun#Bengali poetry