First Poem-Jasmina Khatun

প্রথম কবিতা
জাসমিনা খাতুন

ধূলিকণার অন্তরালে হাঁটু গেড়ে তিনশো শূন্যতার প্রান্তে আশ্রয় খোঁজে ঘর—
তারপর ঈশ্বরের নিঃশ্বাসে উদ্ভাসিত হয় প্রথম উষ্ণতা,
মাটির সুবাসে তন্দ্রাচ্ছন্ন থাকে প্রেমালো।

প্রথম চুম্বনে সে স্পর্শ করে দ্বারের কপাট,
তখনই বাতাসে জেগে ওঠে জোনাকি,
প্রলয়ের নিনাদে কেঁপে ওঠে নয় দ্বারের গৃহ—
সৃষ্টির গুপ্ত প্রাঙ্গণে টোকা দেয় প্রেম,
সেদিনই প্রথম সেই চুম্বন।

মালিক তখন নগ্ন—
কিন্তু নগ্নতা মানে এখনকার মতো লজ্জা নয়,নগ্নতা মানে আলোর নিকট আচ্ছাদন প্রার্থনা,
প্রেমের অগ্নিতে পুনরারম্ভিত হয় প্রথম আজ্ঞা।

হাওয়া তখন তার সহচর—
চোখে অনন্ত সাগরের প্রতিফলন,
চুলে আদিম সমীরণের স্পর্শ,
তার অধরে মাটি ও স্বপ্নের ঐশ্বরিক সুঘ্রাণ।

তারা একে অপরকে পাঠ করে
অক্ষরে, আয়াতে—
প্রতিটি নিঃশ্বাস উচ্চারণ করে,
“ইকরা বিস্‌মে রব্বিকা।”

এই শব্দেই মাটি পায় হৃদ্‌কম্পন,
প্রেমেই জন্ম নেওয়ি সেই ক্ষণে—
তুমি নিজেই কবি তোমার কবিতার,আর আমি হয়ে উঠি তোমার সেই প্রথম কবিতা।

রামপুরহাট, বীরভূম, ভারত
১৩ /১০/ ২০২৫

The First Poem
Jasmina Khatun

Within the veil of dust, kneeling down,
a home seeks refuge at the edge of three hundred voids—
then, in the breath of God, the first warmth awakens,
and in the fragrance of earth, love lies drowsing.

At the first kiss, it touches the gate’s latch;
fireflies awaken in the wind,
the house of nine doors trembles with the roar of deluge—
in the secret courtyard of creation, love knocks,
that day was born the very first kiss.

The Master stood naked—
yet nakedness was not the shame of now;
nakedness meant asking light for a garment,
rekindling the first command in the fire of love.

The wind was then his companion—
in his eyes, the reflection of the infinite sea,
in his hair, the caress of the primal breeze,
on his lips, the divine scent of earth and dream.

They read each other
in letters, in verses—
each breath uttered,
“Iqra bismi rabbika.”

In that word, the earth found its heartbeat;
in love itself was born that sacred moment—
you became the poet of your own poem,
and I became your very first poem.

Rampurhat, Birbhum, India
13 /10/ 2025
Jasmina
মায়ার পরে সত্য
জাসমিনা খাতুন

হিমেল ভোরের নিঃশব্দে আমি জেগে উঠি—
বাহিরের আলো নয়,ভিতরের অন্ধকারে জাগে আমার বোধ।

মাটি খুঁড়ে তুলি নিজের ভিতর,আত্মার গভীরে ডুবি—খুব গোপনে, খুব সাবধানে ডুবি।
সেখানে সময় নেই, দেহ নেই,শুধু নিঃশ্বাসের মতো একটি চেতনা প্রবাহিত।

সেখানে তুমিও অনুপস্থিত—অথচ সেই অনুপস্থিতিতেই তুমি আছো সর্বত্র।
শব্দহীন প্রতিধ্বনির মতো বয়ে যাও নিঃস্বর সত্তায়।

তখন আমার ভিতর তোমার কোনো রূপ ছিল না,
ছিল শুধু এক অনির্বচনীয় জ্যোতি—যার আভায় আমি নিজেকেই চিনে ফেলি।

সত্য কখনও মিথ্যা ছিল না,সত্যই ছিল সমস্ত ভ্রমণের অন্তঃসার।

তবু আমি মায়ার বীজ বুনেছিলাম—স্পর্শের, দুঃখের, বন্ধনের—কারণ মায়ারস না পেলে
ব্রহ্মকে চেনা যায় না,সত্যকে উপলব্ধি করা যায় না।

তুমি সাহারার বালিতে কাঁটা বপন করলে—
এত উত্তপ্ত পথ!তার উপর ক্ষতবিক্ষত হল আমার চরণ,আর আমি নাইলের নীরব জলের দর্পণে
দেখলাম—সব কাঁটা ব্রহ্ম হয়ে গেছে,সব কাঁটা ফুল হয়ে গেছে।

সেই ফুলের সুবাসে আমি আত্মাকে ধুই।
মায়া গলে যায়,রূপ মিলিয়ে যায়,শুধু এক অখণ্ড সত্য থেকে যায়—আমি, তুমি, ও সেই চেতনা—
এক ও অভিন্ন।

তখন বুঝি—জীবন কোনো জাগরণ নয়,
জাগরণই জীবন।

মাটি, জল, বায়ু, আকাশ—সবই আমার ভিতর শ্বাস নেয়,আর আমি নীরব উপনিষদ হয়ে
নিজেকে পাঠ করি।

আমি পাঠ করতে করতে এতটাই মশগুল হয়ে পড়ি
যে বারবার পাঠ করার জন্য বারবার তোমার উপহার-দেওয়া সাহারাতে খালি পায়ে খেলতে আসি।

আসলে তুমি যেমন আমাকে ভালোবাসো,
ঠিক তেমনি ততটাই আমিও তোমাকে ভালোবাসি।

রামপুরহাট, বীরভূম, ভারত
১২/১০/ ২০২৫
After Illusion, the Truth
Jasmina Khatun

In the silent chill of dawn, I awaken—
not to the light outside,
but to the darkness within my own being.

I dig through the soil of my soul,
descend deep inside myself—
so quietly, so carefully.
There, time does not exist,
nor body—only a current of consciousness,
flowing like breath.

There, you are absent—
yet in that very absence,
you are everywhere,
drifting through my voiceless essence
like a soundless echo.

Then within me, you had no form—
there was only an ineffable radiance,
in whose glow I recognized my own self.

Truth was never false—
truth itself was the very core
of all illusion.

Yet I sowed the seeds of maya—
of touch, of sorrow, of bond—
for without the taste of illusion,
one cannot perceive the Brahman,
cannot realize the Truth.

You sowed thorns in the sands of Sahara—
such a burning path!
Upon it, my feet grew torn and wounded,
and in the silent mirror of the Nile’s water,
I saw—
every thorn had become Brahman,
every thorn had blossomed into a flower.

In the fragrance of those flowers,
I cleanse my soul.
Illusion melts away,
forms dissolve—
only one undivided Truth remains:
You, I, and that Consciousness—
one and the same.

Then I understand—
Life is not awakening;
awakening itself is life.

Earth, water, air, and sky
all breathe within me;
and I, like a silent Upanishad,
read myself.

Reading and rereading so deeply,
I find myself again and again
playing barefoot in the Sahara—
the desert you gifted me.

For just as you love me,
so too, equally,
do I love you.

Rampurhat, Birbhum, India
12 October 2025