
Your Screams
Jasmina Khatun
How tightly must you coil yourself in sleep
for this shriveled earth to awaken again…!
And how much more must you curl up
before the rivers of hatred, lust, and distrust
slowly begin to dry out?
Do the green grasses still survive,
with dragonflies and damselflies leaping from blade to blade?
Do the freshly born dreams of dawn still flow
through the tender veins of youthful hands—
full, fruitful, serene, and alive?
Through those very hands,
every woman in society becomes Nature herself—
in soul, in body, in tender affection and love.
Do the seven colors of her glass bangles
still laugh in the sky like a rainbow?
Still I see,
within those coiled bodies,
hidden embers of fiery souls quietly burning—
soon to erupt in the joy of liberation,
to write a new history in a new language.
Everywhere in society today,
woman has become an advertisement—
and that smile in the ad is the most dangerous of all.
Beneath it lies the agony of thousands of years.
One day, tearing through that history of pain,
woman will coil herself within her own body,
seeking refuge in the unseen womb of creation.
On that day,
only you will hear your own screams.
Rampurhat, Birbhum, India
15 October 2025
তোমাদের চিৎকার
জাসমিনা খাতুন
কতটা কুণ্ডলী পাকিয়ে ঘুমালে কুঁকড়ে যাওয়া পৃথিবী জেগে উঠবে…!
আর কতটা কুঁকড়ে গিয়ে ঘৃণা, কামনা, অবিশ্বাসের নদীগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে।
এখনও কি বেঁচে আছে সবুজ ঘাস, ঘাসে ঘাসে লাফানো জলফড়িং, গঙ্গাফড়িং?
এখনও কি নতুন জন্ম নেওয়া ভোরের স্বপ্নে সতেজ হাতের শিরাগুলি ফুলে ফলে পরিপূর্ণ, স্নিগ্ধ, সতেজ?
যে হাত দিয়ে সমাজের প্রতিটি নারী প্রকৃতি হয়ে ওঠে— আত্মায়, শরীরে, মায়াময় স্নেহে ও আদরে,
সেই হাতের কাচের চুড়ির সাতরঙ এখনও কি রামধনুরঙের আকাশহাসি?
এখনও দেখি কুণ্ডলী পাকানো দেহের ভিতর লুকিয়ে আছে অগ্নিবীদের শান্ত জ্বালায় জ্বালায় দেবীগায়া,
একদিন ফেটে পড়বে মুক্তির আনন্দে, নতুন ইতিহাস লিখবে নতুন মাধ্যমে।
এই যে সমাজের সর্বত্র নারী বিজ্ঞাপন, বিজ্ঞাপনে নারী বিক্রি — এই হাসিটা সবচেয়ে বিপদজনক।
এর নিচে লুকিয়ে আছে সহস্র বছরের যন্ত্রণা।
সেই যন্ত্রণার ইতিহাস ছিঁড়ে নারী একদিন নিজের শরীরে নিজেই কুণ্ডলী পাকিয়ে অদৃশ্য গর্ভের আশ্রয়স্থলে আশ্রয় নেবে।
সেদিন তোমাদের চিৎকার কেবল তোমরাই শুনবে।
রামপুরহাট, বীরভূম, ভারত
১৫/১০/২০২৫