অদৃশ্য প্রতিচ্ছবি

অদৃশ্য প্রতিচ্ছবি
জাসমিনা খাতুন

তৃষ্ণার রং থাকা দরকার ছিল; তৃষ্ণার রং ছিল না বলে আমি ভুল রঙে নিজেকেই আঁকতাম।

আগুনকে ভাবতাম সূর্যাস্ত, তারা-ভরা অন্ধকার রাত্রিকে ভাবতাম গভীর প্রেম…।

ধরে যদি তৃষ্ণা হলুদ হতো, জানতাম— সে ক্ষুধার আলো, ধানক্ষেতে দাঁড়ানো কাঁচা বিকেল।

কিংবা যদি বেগুনি , বলতাম—এ অহংকারের ফুল;
ছুঁলেই আঙুলে কাঁটা বিধে হয়ে যাবে বিষাক্ত ও
নীল…।

আমি বহুবার স্বচ্ছ জল ভেবেছি মানুষকে,
মানুষ ভেবেছি প্রবাহমান নদী…।

খুব কাছে গিয়ে দুই হাতের তালুতে নিয়ে দেখি..
চোখে তার স্রোত নেই— শুধু তৃষ্ণাযুক্ত অদৃশ্য প্রতিচ্ছবি…।

রামপুরহাট,বীরভূম, ভারত
২২/০২/২০২৬