
ঘরে ফিরে চল
জাসমিনা খাতুন
শুধুই তো খোলা আকাশ— সেও করে উপহাস।
নক্ষত্রের মিছিলে আলো খোঁজা, ছায়া খোঁজা,
দিগন্তের অছিলা অনেক হলো— চল এবার ঘরে ফিরে চল,ও মন, হাওয়ার ডানায় আর কতকাল?
এবার ঘরে ফিরে চল।
আধুনিক শহরের কংক্রিট–জঙ্গলে,চেনা–চেনা অচেনা কোলাহলে,নিরাবেগ দামি ক্যানভাসে যা কিছু ছিল প্রিয়— যা কিছু ছিল সম্বল—সেও তো ধুলো— খড়কুটো।
সব রং মুছে নিরুদ্দেশ নিরুত্তাপে অনুভূতির উঠোনে—
ও মন, ফিরে চল ফিরে চল,হাওয়ার ডানায় আর কতকাল হবি চঞ্চল?
ফিরে চল, ও মন, ফিরে চল।
রামপুরহাট, বীরভূম, ভারত
৬/১২/২০২৫